Tarbiyah and Akhlaq

তারবিয়াহ ও আখলাক

Activities & Features

মূল কার্যক্রম ও বৈশিষ্ট্য

আক্বীদাহ ও ঈমান দৃঢ়করণ

তাওহীদ শিক্ষা (উলূহিয়্যাহ, রুবুবিয়্যাহ, আসমা-ও -সিফাত)। শিরক ও বিদআতের ক্ষতি সম্পর্কে জানা। সালাফে সালেহীনের মানহাজে আক্বীদাহ দৃঢ়করণ এবং আল্লাহভীতি ও তাকওয়া চর্চা করা।

ইবাদত ও আমল

সালাত, সিয়াম, যাকাত ও অন্যান্য ইবাদতের নিয়মিত চর্চা রাখা। কুরআন তিলাওয়াত, হিফয ও তাদাব্বুরের অভ্যাস তৈরি করা। সহীহ দু‘আ ও আযকার মুখস্থ করা এবং কিয়ামুল লাইল ও নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধকরণ।

আখলাক ও ব্যক্তিত্ব গঠন

সততা, আমানতদারিতা ও ইখলাস ঠিক রাখা। ধৈর্য (সবর), শোকর ও রিযা বিল-ক্বদর জারি রাখা। নম্রতা, বিনয়ী হওয়া ও অহংকার বর্জন করা। কথা বলার শিষ্টাচার, মিথ্যা ও গীবত থেকে বিরত থাকা। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখা।

পরিকল্পিত কার্যক্রম

সাপ্তাহিক তারবিয়াহ লেকচার। ইলমী হালাকাহ। আখলাক প্রতিযোগিতা (সততা, সময়ানুবর্তিতা, সেবামূলক কাজ)। শিক্ষার্থীদের আত্মমূল্যায়ন রিপোর্ট। উস্তাযের সরাসরি পর্যবেক্ষণ ও নসীহাহ।