দান-সদাকাহ

দানশীল ভাই-বোনদের প্রতি উদাত্ত আহ্বান

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ, তাঁর পরিবার ও সাহাবায়ে কেরামের উপর। আল্লাহ তাআলা বলেন, وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۚ وَاتَّقُوا اللّٰهَ ۖ اِنَّ اللّٰهَ شَدِیۡدُ الۡعِقَابِ -অর্থাৎ, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো; নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। (সূরা মায়েদা: ২)।

আল্লাহ তাআলা আরো বলেন, مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ -অর্থাৎ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো; যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে থাকে একশত দানা। আল্লাহ যাকে ইচ্ছা তার জন্য আরও বৃদ্ধি করে দেন। আর আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। (সূরা বাকারা: ২৬১)।

আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দানকারীর দানকে উত্তম প্রতিদান দান করুন। আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ বুখারী: ১৪৪২)।

আরো বর্ণিত আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له -অর্থাৎ, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল অব্যাহত থাকে সদাকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান, যে তার জন্য দোআ করে। (সহীহ মুসলিম: ১৬৩১)।

সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা!
আল-ইলম ইন্সটিটিউট একটি দ্বীনি শিক্ষা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা ও সালাফী মানহাজের ভিত্তিতে দ্বীনের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মাদ্রাসা, মসজিদ, কুরআন শিক্ষা, তাজবীদসহ তিলাওয়াত শিক্ষা, আরবী ভাষা শিক্ষা, হাদীস ও উসূলে হাদীস শিক্ষা এবং বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রজেক্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এর সাথে আরও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম ও প্রকাশনা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

আমাদের অধিকাংশ শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সুবিধার জন্য নামমাত্র ফি-তে পরিচালিত হয়, যা প্রতিষ্ঠানের সার্বিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট নয়। শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা পূরণ, দাওয়াহ ও গবেষণা কার্যক্রম, প্রকাশনা, গুরুত্বপূর্ণ কিতাব সংগ্রহ, মানসম্মত কনটেন্ট তৈরি, শিক্ষা কার্যক্রম ডিজাইন ও সম্পাদনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা এসব খাতে নিয়মিত অর্থের প্রয়োজন হয়।

অনুরূপভাবে ইয়াতীম ও অসহায় শিক্ষার্থীরা আমাদের সমাজের অমূল্য সম্পদ। তাদের পড়াশোনা, আবাস ও খাদ্য নিশ্চিত করাই আমাদের নেক দায়িত্ব। আপনার সদকাহ ও অনুদান তাদের শিক্ষার আলো জ্বালাতে সাহায্য করবে। এভাবে আপনার সহায়তা হয়ে যাবে সদাকায়ে জারিয়ার এক অবিরাম উৎস।

এ কারণে দ্বীনের এই গুরুত্বপূর্ণ কাজকে আরও বিস্তৃত ও শক্তিশালীভাবে এগিয়ে নিতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনাদের যাকাত, সদাকাহ ও সাধারণ অনুদান এই প্রতিষ্ঠানের শিক্ষা, দাওয়াহ ও প্রকাশনা কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

অতএব, দানশীল দ্বীনী ভাই ও বোনদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের এই খিদমতে অংশগ্রহণ করুন। এককালীন, মাসিক বা বাৎসরিক অনুদানের মাধ্যমে আল-ইলম ইন্সটিটিউট-এর শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আপনার এই সহযোগিতা হবে সদাকায়ে জারিয়ার এক অবিরাম উৎস। আমরা মহান আল্লাহর দরবারে দুআ করি, তিনি যেন আপনাদের দান কবুল করেন, আপনাদের সম্পদে বরকত দান করেন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী বানান। আমীন!

অনুদানের পরিমাণ:

    তহবিলের সংক্ষিপ্ত বিবরণী

    মসজিদ ফান্ড

    মসজিদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি শুধু সালাত আদায়ের স্থানই নয়; বরং মুসলিম সমাজের শিক্ষা, দাওয়াহ, ইবাদত ও আত্মশুদ্ধির কেন্দ্র। কুরআন তিলাওয়াত, দ্বীনি শিক্ষা, নসীহত ও ইলমের আলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি মসজিদ পুরো সমাজকে আলোকিত করতে পারে।

    এই উদ্দেশ্যকে সামনে রেখে আল-ইলম ইন্সটিটিউট-এর মসজিদকে শিক্ষার্থী ও মুসল্লিদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মসজিদের প্রয়োজনীয় সংস্কার, পরিচর্যা, প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় এবং সালাত ও দ্বীনি কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ তৈরির জন্য একটি মসজিদ ফান্ড গঠন করা হয়েছে।

    মসজিদ নির্মাণ বা সংস্কারে সহযোগিতা করা ইসলামে অত্যন্ত ফযীলতপূর্ণ একটি আমল। রাসূলুল্লাহ ﷺ বলেছেন. যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেন (সহীহ বুখারী ও মুসলিম)।

    আপনার সামান্য সহযোগিতাও এই মসজিদকে ইবাদত, ইলম ও দাওয়াহর একটি প্রাণকেন্দ্রে পরিণত করতে সাহায্য করতে পারে। আপনার দানকৃত অর্থ ইনশাআল্লাহ মসজিদের সংস্কার, উন্নয়ন এবং প্রয়োজনীয় ব্যয় নির্বাহের কাজে ব্যয় করা হবে।

    আসুন, আমরা সবাই মিলে এই কল্যাণময় কাজে অংশগ্রহণ করি এবং মসজিদের খেদমতে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন এবং এটিকে আমাদের জন্য সদাকায়ে জারিয়ার এক অবিরাম উৎস বানিয়ে দিন। আমীন।

    কল্যাণ ফান্ড (যাকাত)

    ইয়াতীম ও অসহায় কল্যাণ তহবিল (যাকাত ফান্ড)

    ইসলামে ইয়াতীম ও অসহায় মানুষের দেখাশোনা করা অত্যন্ত ফযীলতপূর্ণ একটি আমল। কুরআন ও সুন্নাহতে বারবার ইয়াতীমদের প্রতি সদয় হওয়া, তাদের অধিকার রক্ষা করা এবং তাদের লালন-পালনে সহযোগিতা করার নির্দেশ এসেছে। একজন ইয়াতীম বা অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, বরং এটি মহান আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় একটি নেক আমল।

    এই উদ্দেশ্যকে সামনে রেখে আল-ইলম ইন্সটিটিউট ‘ইয়াতীম ও অসহায় কল্যাণ তহবিল (যাকাত ফান্ড)’ গঠন করেছে। এই তহবিলের মাধ্যমে ইয়াতীম, গরীব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা, খাদ্য, আবাসন, বইপত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হয়। অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না; এই তহবিল তাদের জন্য একটি সহায়ক হাত হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

    আপনাদের প্রদত্ত যাকাত, সদাকা ও অনুদান এই কল্যাণ তহবিলে ব্যয় করা হবে, যাতে ইয়াতীম ও অসহায় শিক্ষার্থীরা নিরবচ্ছিন্নভাবে দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পায় এবং ভবিষ্যতে তারা সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

    রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমি এবং যে ব্যক্তি ইয়াতীমের দায়িত্ব গ্রহণ করে, আমরা জান্নাতে এভাবে থাকব (সহীহ বুখারী)।

    অতএব, আপনার একটি সহযোগিতা একটি ইয়াতীম শিক্ষার্থীর জীবনে নতুন আশা জাগাতে পারে এবং হতে পারে আপনার জন্য একটি মহান নেক আমলের কারণ। আসুন, আমরা সবাই মিলে ইয়াতীম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াই এবং এই কল্যাণময় কাজে অংশগ্রহণ করি।

    আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন এবং এটিকে আমাদের জন্য সদাকায়ে জারিয়ার এক অবিরাম উৎস বানিয়ে দিন। আমীন।

    মাদ্রাসা ফান্ড

    সদাকায়ে জারিয়া মাদ্রাসা তহবিল

    সদাকায়ে জারিয়া এমন এক দান, যার উপকারিতা দীর্ঘস্থায়ী এবং যার সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে। একজন মানুষ যখন এমন কোনো কাজে দান করেন, যার সুফল মানুষের উপকারে দীর্ঘদিন ধরে পৌঁছায়, তখন সেই দানের প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দানকারীর আমলনামায় লিখে দেন ইনশাআল্লাহ।

    এই উদ্দেশ্যকে সামনে রেখে আল-ইলম ইন্সটিটিউট একটি মাদ্রাসা তহবিল গঠন করেছে। এই তহবিলের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রসার, শিক্ষার্থীদের জন্য উপযোগী শিক্ষা পরিবেশ তৈরি এবং মাদ্রাসার প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ পরিচালনা করা হবে। বিশেষ করে মাদ্রাসা ভবন নির্মাণ, শ্রেণিকক্ষ প্রস্তুত, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দ্বীনি শিক্ষার জন্য স্থায়ী ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে এই তহবিলের অর্থ ব্যয় করা হবে।

    আপনার প্রদত্ত অনুদান ইনশাআল্লাহ এই মাদ্রাসা নির্মাণ ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যয় করা হবে, যার মাধ্যমে বহু শিক্ষার্থী দ্বীনের জ্ঞান অর্জনের সুযোগ পাবে। আর সেই জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে থাকলে আপনার এই দানও সদাকায়ে জারিয়া হিসেবে অব্যাহত সওয়াবের কারণ হয়ে থাকবে।

    আসুন, আমরা সবাই মিলে এই কল্যাণময় কাজে অংশগ্রহণ করি এবং দ্বীনি শিক্ষা বিস্তারের এই মহৎ উদ্যোগের অংশীদার হই। আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন এবং এটিকে আমাদের জন্য চিরস্থায়ী সওয়াবের উৎস বানিয়ে দিন। আমীন।

    দাওয়াহ ও রিসার্চ তহবিল

    আল-ইলম ইন্সটিটিউটের দাওয়াহ ও গবেষণা কার্যক্রমের জন্য অনুদান আহ্বান-
    আল-ইলম ইন্সটিটিউটের দাওয়াহ ও গবেষণা বিভাগের ব্যবস্থাপনায় ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে রয়েছে সেমিনার, ওয়েবিনার, ওয়ার্কশপ, দাঈ প্রশিক্ষণ কর্মসূচি, শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণ, হজ্ব ও ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা, কুরআন শিক্ষা কার্যক্রম এবং কোমলমতি শিশুদের জন্য কুরআন ও দ্বীন শিক্ষা পরিচালনা। এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সহীহ দ্বীনি জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

    এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে গবেষণা পরিচালনা করা এবং সেই গবেষণালব্ধ জ্ঞান সমাজ ও উম্মাহর মাঝে প্রচার ও প্রসারের পরিকল্পনা আমাদের রয়েছে। এর মাধ্যমে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি, চিন্তা ও দাওয়াহর বার্তা মানুষের নিকট সুস্পষ্টভাবে তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

    এই গুরুত্বপূর্ণ দাওয়াহ ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের প্রদত্ত অনুদানের মাধ্যমে আল-ইলম ইন্সটিটিউটের দাওয়াহ ও গবেষণা প্রজেক্টের বিভিন্ন ব্যয় নির্বাহ করা হবে এবং দ্বীনের এই কল্যাণময় কাজকে আরও বিস্তৃত করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

    জমি ক্রয়

    মসজিদ ও মাদ্রাসার জন্য স্থায়ী জমি ক্রয় তহবিল

    ইসলামে মসজিদ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। মসজিদ হলো ইবাদত, কুরআন তিলাওয়াত ও দাওয়াহর কেন্দ্র; আর মাদ্রাসা হলো দ্বীনি জ্ঞান অর্জন ও প্রজন্ম গঠনের অন্যতম মাধ্যম। একটি স্থায়ী মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করা শুধু একটি অবকাঠামো নির্মাণ নয় বরং এটি ইলম, ইবাদত ও দাওয়াহর একটি স্থায়ী ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টা।

    এই লক্ষ্যকে সামনে রেখে আল-ইলম ইন্সটিটিউট মসজিদ ও মাদ্রাসার জন্য স্থায়ী জমি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা কেন্দ্র গড়ে তোলার জন্য উপযুক্ত জমি ক্রয় করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। যেখানে মসজিদ, মাদ্রাসা, শিক্ষার্থীদের আবাসন এবং দাওয়াহ ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী পরিবেশ তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

    এই উদ্দেশ্যে ‘স্থায়ী জমি ক্রয় তহবিল’ গঠন করা হয়েছে। আপনাদের যাকাত, সদকাহ ও সাধারণ অনুদানের মাধ্যমে এই তহবিল গড়ে তোলা হবে এবং জমি ক্রয়সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাজে ব্যয় করা হবে।

    মসজিদ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দান করা ইসলামে অত্যন্ত ফযীলতপূর্ণ একটি আমল। এমন দান মানুষের মৃত্যুর পরেও দীর্ঘদিন ধরে সওয়াবের কারণ হয়ে থাকে। একটি মসজিদে আদায় করা প্রতিটি সালাত, একটি মাদ্রাসায় পাঠ করা প্রতিটি কুরআনের আয়াত এবং দ্বীনি শিক্ষার মাধ্যমে উপকৃত প্রতিটি মানুষ সবই দানকারীর জন্য সদাকায়ে জারিয়ার অবিরাম সওয়াব বয়ে আনতে পারে।

    অতএব, আসুন আমরা সবাই মিলে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করি এবং মসজিদ ও মাদ্রাসার জন্য একটি স্থায়ী ভিত্তি গড়ে তোলার কাজে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন এবং এটিকে আমাদের জন্য চিরস্থায়ী সওয়াবের উৎস বানিয়ে দিন। আমীন।

    প্রকাশনা তহবিল

    প্রকাশনা ও ফ্রি বই বিতরণ তহবিল

    ইলম প্রচার ও দ্বীনের সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বই ও প্রকাশনা। যুগে যুগে ইসলামের আলেমগণ গ্রন্থ রচনা, অনুবাদ ও জ্ঞানচর্চার মাধ্যমে উম্মাহর মাঝে কুরআন ও সুন্নাহর সঠিক দিকনির্দেশনা পৌঁছে দিয়েছেন। একটি ভালো বই অনেক সময় একটি মানুষের চিন্তা, চরিত্র ও জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে।

    এই লক্ষ্যকে সামনে রেখে আল-ইলম ইন্সটিটিউট ‘প্রকাশনা ও ফ্রি বই বিতরণ তহবিল’ গঠন করেছে। এই তহবিলের মাধ্যমে ইসলামী আকীদা, ইলম, দাওয়াহ ও চরিত্র গঠনমূলক বিভিন্ন বই, পুস্তিকা ও গবেষণামূলক লেখা প্রকাশ ও অনুবাদ করা হবে। পাশাপাশি ছাত্র-শিক্ষক, দ্বীনের দাওয়াতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের মাঝে এসব বই বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।

    বিশেষ করে দ্বীনি শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, মকতবের শিশু এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সহীহ ইসলামী জ্ঞান পৌঁছে দেওয়াই এই তহবিলের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে কুরআন ও সুন্নাহভিত্তিক চিন্তা ও সচেতনতা সমাজে ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর মাধ্যম তৈরি হবে।

    আপনাদের প্রদত্ত অনুদান এই প্রকাশনা কার্যক্রম, বই মুদ্রণ, অনুবাদ, সম্পাদনা এবং ফ্রি বই বিতরণের কাজে ব্যয় করা হবে। একটি বই কারো হাতে পৌঁছে দিলে সেই বই থেকে যতদিন মানুষ উপকৃত হবে, ইনশাআল্লাহ সেই সওয়াব দানকারীর আমলনামায় অব্যাহতভাবে যুক্ত হতে থাকবে।

    আসুন, আমরা সবাই মিলে জ্ঞান প্রচারের এই কল্যাণময় কাজে অংশগ্রহণ করি এবং দ্বীনের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দান কবুল করুন এবং এটিকে আমাদের জন্য সদাকায়ে জারিয়ার অবিরাম উৎস বানিয়ে দিন। আমীন।

    দান-সদাকাহ পাঠানোর মাধ্যম

    Account 1

    Bank Info Bank Details
    Bank Name
    Islami Bank Bangladesh Limited
    Branch
    Nawdapara, Rajshahi
    Routing Number
    125270607
    Account Name
    Al-Ilm Institute
    Account No.
    20507770230010539

    Account 2

    Bank Info Bank Details
    Bank Name
    Islami Bank Bangladesh Limited
    Branch
    New Market, Rajshahi
    Routing Number
    125811637
    Account Name
    Abdul Hakim
    Account No.
    20502790201885615

    সেলফিন অটো-পে

    এছাড়াও ইসলামী ব্যাংক সেলফিন অ্যাপ এর মাধ্যমে আল-ইলম ইন্সটিটিউট যাকাত বা এককালীন/মাসিক (অটো-পে) সাদাকাহ পাঠাতে পারবেন।

    সেলফিনে লগইন করে → মোর সার্ভিসেস অপশন থেকে → ডোনেশন সিলেক্ট করে → আল-ইলম ইন্সটিটিউট যাকাত ও সাদাকাহ পাঠান।

    01710353931 (পার্সোনাল)
    01710353931 (পার্সোনাল)

    দান-সদাকাহ পাঠানোর মাধ্যম

    অফলাইন মাধ্যমে দান পাঠাতে চাইলে নিম্নে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অথবা রকেট মার্চেন্ট নাম্বারে টাকা পাঠান। অনলাইন মাধ্যমে পাঠাতে প্রদত্ত অনুদানের ফর্ম অনুসরণ করুন।

    Islami Bank Bangladesh Limited
    Branch: Nawdapara, Rajshahi
    Account Name: Al-Ilm Institute
    A/C No: 20507770230010539
    Islami Bank Bangladesh Limited
    Branch: New Market, Rajshahi
    Account Name: Abdul Hakim
    A/C No: 20502790201885615
    01710353931 (পার্সোনাল)
    01710353931 (পার্সোনাল)