আল-ইলম ইন্সটিটিউট ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ

معهد العلم للبحوث والدراسات الإسلامية

AL-ILM INSTITUTE FOR RESEARCH AND ISLAMIC STUDIES

Knowledge: An Essential Path for Every Believer

Reviving Knowledge, Restoring Faith

স্লোগান: আল-কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইলম, আখলাক ও নেতৃত্বের প্রস্তুতি।

About Al-Ilm Institute

আল-ইলম ইন্সটিটিউট ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠিত হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের সর্বমুখী বিকাশ এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে। আমাদের শিক্ষার মূল ভিত্তি হলো বিশুদ্ধ আক্বীদা, সালাফী মানহাজ অনুযায়ী দ্বীনি শিক্ষা, আধুনিক জ্ঞান ও চরিত্র গঠন।

আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে শুধুমাত্র শিক্ষালাভে সীমাবদ্ধ রাখে না; বরং আমরা চাই তারা ইলম, ঈমান ও আমল সমন্বিতভাবে বিকশিত হয়ে সমাজে এবং উম্মাহর কল্যাণে অবদান রাখতে সক্ষম হোক।

Our Approach

Holistic Education

আমরা বিশ্বাস করি, একটি শিক্ষার্থীকে কেবল একাডেমিক বা দ্বীনি জ্ঞানেই সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। তাই আমরা হিফয, কিতাব, আরবী ভাষা, আধুনিক শিক্ষা বিষয়ক কোর্স, STEM ও প্রযুক্তি শিক্ষাকে একত্রিত করে শিক্ষার্থীদের সর্বমুখী বিকাশ নিশ্চিত করি।

Character & Akhlaq

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। তারবিয়াহ ও আখলাক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুশৃঙ্খল ও নৈতিক জীবনযাপন শেখে।

Innovation & Technology

আমরা STEM, Robotics, AI, Coding, 3D Designing & Printing, এবং Drone Technology-এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ও প্রযুক্তি দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছি।

Mentorship & Guidance

শিক্ষার্থীদের একাডেমিক, আধ্যাত্মিক এবং ব্যক্তিগত বিকাশের জন্য এক-অন-এক মেন্টরশীপ এবং নিয়মিত ফিডব্যাক প্রদান করা হয়।

Community & Social Responsibility

শিক্ষার্থীরা সামাজিক সচেতনতা, পরিবেশ সচেতনতা এবং কমিউনিটি সার্ভিসের মাধ্যমে উম্মাহ ও সমাজের কল্যাণে অংশগ্রহণ করে।

Programs Offered

  • Hifz Program: নূরানী, নাযেরা ও কিরাআতসহ পূর্ণ কুরআন মুখস্থ।
  • Kitab Program: ইবতেদায়ী থেকে কুল্লিয়া পর্যন্ত দ্বীনি শিক্ষা।
  • Arabic Language Courses: আরবী ভাষা শিক্ষা ও প্রাঞ্জল পাঠ্যক্রম।
  • Pre-Primary & Early Education: প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রোগ্রাম (আতফাল)।
  • Research & Presentation Skills: শিক্ষার্থীদের গবেষণা ও উপস্থাপনা দক্ষতা উন্নয়ন।
  • Health & Nutrition: স্বাস্থ্য সচেতনতা ও সুষম পুষ্টি শিক্ষা।
  • Sports & Self-Defense: শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি।
  • Innovation & Technology Lab: আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী শিক্ষা।
  • Residential Program: শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক আবাসিক পরিবেশ।

ভিশন (Vision)

আমরা বিশ্বাস করি, একটি শিক্ষার্থীকে কেইলম, আদব ও আমলের সমন্বয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা আল্লাহভীরু, জ্ঞানপিপাসু এবং সমাজের জন্য কল্যাণকর হিসেবে গড়ে উঠবে। একাডেমিক বা দ্বীনি জ্ঞানেই সীমাবদ্ধ রাখা যথেষ্ট নয়। তাই আমরা হিফয, কিতাব, আরবী ভাষা, আধুনিক শিক্ষা বিষয়ক কোর্স, STEM ও প্রযুক্তি শিক্ষাকে একত্রিত করে শিক্ষার্থীদের সর্বমুখী বিকাশ নিশ্চিত করি।

মিশন (Mission)

শিক্ষা দর্শন

Why Choose Al-Ilm Institute?

কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার মান।

বিশুদ্ধ আক্বীদা ও সালাফী মানহাজ অনুযায়ী দ্বীনি ও আধ্যাত্মিক বিকাশ।

প্রগতিশীল একাডেমিক ও প্রযুক্তি শিক্ষা।

সমৃদ্ধ Character Building ও Mentorship Program

নিরাপদ, সহায়ক এবং উৎসাহব্যঞ্জক শিক্ষাবাতাবরণ।

Infrastructure of Al-Ilm Institute

আল-ইলম ইন্সটিটিউট শিক্ষার্থীদের সুশৃঙ্খল, আধুনিক ও দ্বীনি শিক্ষার পরিবেশ প্রদানের জন্য একটি সম্পূর্ণ সুবিধাসম্পন্ন অবকাঠামো নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সর্বোচ্চ সুবিধা প্রদান করা।

Key Features of Our Infrastructure

Classrooms

Library & Reading Zones

Innovation & Technology Lab

Hifz & Quranic Learning Zones

Sports & Self-Defense Facilities

Residential Facilities

Health & Nutrition Center

Auditorium & Multipurpose Hall

Our Commitment

আল-ইলম ইন্সটিটিউট নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে যে, শিক্ষার্থীরা সুরক্ষিত, আধুনিক এবং প্রগতিশীল শিক্ষাবাতাবরণে শিক্ষা গ্রহণ করবে- ইনশাআল্লাহ। আমাদের অবকাঠামো শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা, দ্বীনি শিক্ষা ও ব্যক্তিগত বিকাশ নিশ্চিত করার জন্য বিশেষভাবে পরিকল্পিত।