Innovation and Technology
ইনোভেশন এন্ড টেকনোলজি
আল-ইলম ইন্সটিটিউটে আমরা শিক্ষার্থীদেরকে কেবল দ্বীনি ও আধুনিক ইলমে দক্ষ করি না, বরং তাদেরকে প্রযুক্তি ও উদ্ভাবনে সক্ষম ভবিষ্যৎ নেতারূপে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।
Key Activities
প্রধান কার্যক্রম
স্টেম (STEM) শিক্ষার সমন্বয়
বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), প্রকৌশল (Engineering), গণিত (Mathematics) সমন্বিত শিক্ষা। এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও বিশ্লেষণ ক্ষমতা উন্নয়ন।
ইনোভেশন ও টেকনোলজি ল্যাব
রোবটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), কোডিং ও প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিকস, 3D ডিজাইনিং ও প্রিন্টিং, ড্রোন প্রযুক্তি এবং উদ্ভাবনী প্রকল্প ও প্র্যাকটিক্যাল কার্যক্রম রাখা।
প্রজেক্ট ও প্রতিযোগিতা
শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে উদ্ভাবনী প্রকল্প তৈরিতে উৎসাহিত করা। আন্তর্জাতিক ও জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। প্রজেক্ট রিপোর্ট ও উপস্থাপনা দক্ষতা উন্নয়ন।
সফট স্কিল ও প্রযুক্তিগত সচেতনতা
সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশ। ডিজিটাল নাগরিকত্ব ও অনলাইন নিরাপত্তা সচেতনতা।
ফলাফল
যাতে করে আমাদের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিতে পারদর্শী ও উদ্ভাবনমুখী হয়ে ওঠে। বাস্তব সমস্যার সমাধানে সৃজনশীল ধারণা প্রয়োগ করতে সক্ষম হয়। দ্বীনি ও আধুনিক ইলমের সমন্বয়ে একটি সমৃদ্ধ, দক্ষ ও নেতৃস্থানীয় প্রজন্ম গড়ে ওঠে।