Kitab Program

কিতাব বিভাগ প্রোগ্রাম

ইবতেদায়ী থেকে কুল্লিয়া পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রোগ্রাম

আলহামদুলিল্লাহ, দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জন ও একটি সুশৃঙ্খল আলেম প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আল-ইলম ইন্সটিটিউট কিতাব বিভাগের একটি পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষার্থীকে ধাপে ধাপে ইবতেদায়ী (প্রাথমিক স্তর) থেকে কুল্লিয়া (উচ্চতর স্তর) পর্যন্ত সুসংগঠিত দ্বীনি শিক্ষা প্রদান করা হবে ইনশাআল্লাহ।

এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কুরআন, সুন্নাহ এবং সালাফদের বুঝ অনুযায়ী দ্বীনের সহীহ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া এবং তাদেরকে জ্ঞান, আমল ও আখলাকের সমন্বয়ে গড়ে তোলা। এখানে শুধুমাত্র পাঠদানই উদ্দেশ্য নয়; বরং একজন শিক্ষার্থীকে বাস্তব জীবনে দ্বীন অনুযায়ী চলার উপযোগী করে প্রস্তুত করাই হবে প্রধান উদ্দেশ্য।

Levels

শিক্ষার স্তরসমূহ

১. ইবতেদায়ী (প্রাথমিক স্তর)

এই স্তরে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত (তাজবীদসহ), মৌলিক আকীদা, ফরযে আইন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসায়েল, আরবী ভাষার প্রাথমিক ধারণা প্রদান করা হবে। পাশাপাশি ইসলামী আদব-আখলাক গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

২. মুতাওয়াসসিতা (মাধ্যমিক স্তর)

এই স্তরে আরবী ভাষার উপর দৃঢ় ভিত্তি গড়ে তোলা, নাহু-সারফের প্রাথমিক ও মধ্যম পর্যায়ের কিতাব, নির্বাচিত হাদীস এবং ফিকহের মৌলিক অধ্যয়ন করানো হবে। শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বোঝার ক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত দারস ও আলোচনা থাকবে।