আল-ইলম ইনস্টিটিউটের মাসিক দাতা সদস্য হওয়ার আহ্বান
দানশীল ভাই-বোনদের প্রতি উদাত্ত আহ্বান
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল-ইলম ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু সম্মানিত ভাই ও বোনকে মাসিক দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফালিল্লাহিল হামদ।
আমাদের লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদাহ, সহীহ মানহাজ এবং নৈতিক শিক্ষার ভিত্তিতে একটি মানসম্মত দ্বীনি শিক্ষা পরিবেশ গড়ে তোলা। বর্তমান সময়ে যুবসমাজ, শিশু-কিশোর এবং সাধারণ মুসলিমদের মাঝে বিশুদ্ধ দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই কাজ একদিনের নয়। এটি দীর্ঘমেয়াদি, পরিকল্পিত এবং ধারাবাহিক একটি দ্বীনি খিদমাহ।
প্রাথমিকভাবে আমরা নির্দিষ্ট সংখ্যক মাসিক দাতা সদস্য অন্তর্ভুক্ত করতে চাই। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে ইনশাআল্লাহ।
সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী মাসিক দান করতে পারবেন। কেউ চাইলে ৫০০, ১০০০, ২০০০ বা তার বেশি যেকোনো পরিমাণ নিয়মিত দান করতে পারেন।
আপনার এই মাসিক সহযোগিতা ইনশাআল্লাহ ব্যবহার হবে- আল-ইলম ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও খিদমাহ সংশ্লিষ্ট প্রয়োজন পূরণ, দাওয়াহ কার্যক্রম, শিক্ষার্থীদের সহায়তা এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজের জন্য।
আমরা বিশ্বাস করি, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিয়মিত ছোট ছোট সহযোগিতাও আল্লাহর কাছে অনেক বড় সাদাকাহ হয়ে যেতে পারে। আজকের সামান্য দান হয়তো আগামী দিনের একজন আলেম, একজন দায়ী, একজন আদর্শ মুসলিম বা একটি দ্বীনি প্রজন্ম গঠনের মাধ্যম হতে পারে ইনশাআল্লাহ।
যারা আল-ইলম ইনস্টিটিউটের মাসিক দাতা সদস্য হতে আগ্রহী, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি খিদমাহ কবুল করুন, সহজ করুন এবং আমাদের সবার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন। আমিন।
যোগাযোগ-
উস্তায আব্দুল হাকীম মাদানী।
মোবাইল: 01710353931, 01736503379
বারাকাল্লাহু ফীকুম।