Talimuddin Program

তালীমুদ্দীন শিক্ষা প্রোগ্রাম

একজন মুসলিমের জীবনে সহীহ দ্বীনি জ্ঞান অর্জন অপরিহার্য। দৈনন্দিন ইবাদত, আচার-আচরণ, হালাল-হারাম ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ অনুসরণের জন্য মৌলিক দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে আল-ইলম ইন্সটিটিউট ‘তালীমুদ্দীন শিক্ষা প্রোগ্রাম’ চালু করেছে, যা সকল স্তরের মুসলিমদের জন্য একটি সুসংগঠিত মৌলিক দ্বীনি শিক্ষা কার্যক্রম।

এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে একজন মুসলিমকে তার প্রয়োজনীয় ফরযে আইন ইলমে সুদক্ষ করে তোলা, যাতে সে নিজের জীবনকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে পারে—ইনশাআল্লাহ।

Curriculum

প্রোগ্রামের পাঠ্যবিষয়

১. আকীদা (ঈমান ও বিশ্বাস)

তাওহীদ, শিরক, বিদআত ও ইসলামের মৌলিক বিশ্বাসসমূহ সহজ ও প্রামাণ্যভাবে শিক্ষা দেওয়া হবে।

২. ইবাদত (ফিকহ)

তাহারাত, সালাত, সিয়াম, যাকাত, হজ এসব ফরয ইবাদতের সঠিক পদ্ধতি ও মাসায়েল শেখানো হবে।

৩. কুরআন শিক্ষা

তাজবীদসহ সঠিকভাবে কুরআন তিলাওয়াত, প্রয়োজনীয় সূরা ও আয়াত মুখস্থ এবং এর মৌলিক অর্থ বুঝার চেষ্টা।

৪. হাদীস ও সুন্নাহ

নির্বাচিত সহীহ হাদীসের মাধ্যমে দৈনন্দিন জীবনের আমল, আদব ও সুন্নাহ শিক্ষা দেওয়া হবে।

৫. আখলাক ও আদব

ইসলামী চরিত্র গঠন, শিষ্টাচার, সামাজিক আচরণ এবং অন্তরের পরিশুদ্ধির উপর গুরুত্ব দেওয়া হবে।

Key Features

বৈশিষ্ট্য ও লক্ষ্য-উদ্দেশ্য