Arabic Language Program
আরবী ভাষা শিক্ষা প্রোগ্রাম
কুরআন ও সুন্নাহর সঠিক ও গভীর জ্ঞান অর্জনের জন্য আরবী ভাষা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলামের মূল উৎস আল-কুরআন ও হাদীস আরবী ভাষায় অবতীর্ণ হয়েছে। তাই আরবী ভাষায় দক্ষতা অর্জন ছাড়া দ্বীনের প্রকৃত স্বাদ ও গভীরতা উপলব্ধি করা কঠিন।
এই লক্ষ্যকে সামনে রেখে আল-ইলম ইন্সটিটিউট একটি সুসংগঠিত ও ধাপে ধাপে সাজানো আরবী ভাষা শিক্ষা প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রাথমিক থেকে উন্নত স্তর পর্যন্ত আরবী ভাষায় দক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে ইনশাআল্লাহ।
Levels
প্রোগ্রামের স্তরসমূহ
১. প্রাথমিক স্তর (Beginner)
এই স্তরে আরবী হরফ, সঠিক উচ্চারণ (মাখরাজ), মৌলিক শব্দভাণ্ডার এবং সহজ বাক্য গঠনের শিক্ষা দেওয়া হবে। শিক্ষার্থীরা ধীরে ধীরে পড়া, লেখা ও শোনা এই তিনটি দক্ষতার ভিত্তি গড়ে তুলবে।
২. মধ্যম স্তর (Intermediate)
এই স্তরে নাহু (ব্যাকরণ) ও সরফ (শব্দরূপ) এর প্রাথমিক ও মধ্যম পাঠ, বাক্য বিশ্লেষণ, অনুবাদ এবং সহজ আরবী বই পড়ার প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের বুঝার ক্ষমতা ও ভাষাগত দক্ষতা উন্নত করা হবে।
৩. উন্নত স্তর (Advanced)
এই স্তরে কুরআন, হাদীস ও আরবী সাহিত্য পাঠ, জটিল বাক্য বিশ্লেষণ, রচনা (ইনশা) এবং সাবলীলভাবে আরবীতে কথা বলার প্রশিক্ষণ দেওয়া হবে। গবেষণামূলক পড়াশোনার প্রস্তুতিও এই স্তরে গড়ে তোলা হবে।
Key Features
বৈশিষ্ট্য ও লক্ষ্য-উদ্দেশ্য
প্রোগ্রামের বৈশিষ্ট্য
- সহজ ও ধাপে ধাপে সাজানো পাঠ্যক্রম
- কুরআন ও হাদীসভিত্তিক উদাহরণ
- নাহু-সরফের বাস্তব প্রয়োগভিত্তিক শিক্ষা
- পড়া, লেখা, শোনা ও বলা—চারটি দক্ষতার সমন্বয়
- নিয়মিত ক্লাস, অনুশীলন ও মূল্যায়ন
- দ্বীনি শিক্ষার সাথে সংযুক্ত বাস্তব প্রয়োগ
আমাদের লক্ষ্য-উদ্দেশ্য
- আমাদের লক্ষ্য হলো এমন শিক্ষার্থী তৈরি করা, যারা-
- কুরআন ও হাদীস সরাসরি বুঝতে সক্ষম হবে
- আরবী ভাষায় চিন্তা ও প্রকাশ করতে পারবে
- দ্বীনি জ্ঞান অর্জনে স্বনির্ভর হয়ে উঠবে।
- দ্বীনি জ্ঞান অর্জনে স্বনির্ভর হয়ে উঠবে।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং এটিকে উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। আমীন।