Academic Programs

একাডেমিক প্রোগ্রাম

আল-ইলম ইন্সটিটিউটের একাডেমিক প্রোগ্রাম-এ শিক্ষার্থীরা ধাপে ধাপে হিফয, প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত কিতাব, আরবী ভাষা এবং গবেষণার মাধ্যমে একজন পূর্ণাঙ্গ আলেম, দাঈ ও সমাজ সংস্কারক হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।

Explore Our Programs

Our Academic Departments

হিফয বিভাগ (Tahfiz Al-Qur’an Department)

লক্ষ্য-উদ্দেশ্য: শিক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গভাবে আল-কুরআন হিফয করানো, সঠিক তাজবীদ ও তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর বাণী অন্তরে ধারণ করানো।

কার্যক্রম:

(ক) নূরানী কায়দা ও মৌলিক কুরআন শিক্ষা

(খ) পূর্ণাঙ্গ হিফয প্রোগ্রাম

(গ) নিয়মিত মুরাজা‘আ ও পূর্ণাঙ্গ শুনানী ব্যবস্থা

(ঘ) তাজবীদ, কিরাআত ও তাফসীরের প্রাথমিক শিক্ষা।

প্রাক-প্রাথমিক বিভাগ (Pre-Primary Section)

লক্ষ্য-উদ্দেশ্য: ছোট্ট শিক্ষার্থীদের প্রাথমিক দ্বীনি ভিত্তি গড়ে তোলা ও চরিত্র গঠনের সূচনা করা।

কার্যক্রম:

(ক) আল-কুরআনের মৌলিক পাঠ শেখানো

(খ) কালিমা, দুআ, ছোট ছোট সূরা শেখানো

(গ) ইসলামী আদব ও আখলাক শেখানো

(ঘ) আরবী, ইংরেজী ও বাংলা বর্ণমালা চর্চা করানো

(ঙ) সুস্থ সংস্কৃতির সাথে পরিচয় করানো, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের সাথে অভ্যস্ত করা।

Kitab Department

কিতাব বিভাগ (Kitab Department)

ইবতেদায়ী (Primary Level)

(ক) আরবী কিতাবের ভিত্তি শিক্ষা

(খ) ফিক্বহ, আক্বীদাহ, হাদীস, তাফসীরের প্রাথমিক বইসমূহ পাঠদান

(গ) ভাষাগত দক্ষতার ভিত্তি গঠন করানো।

মুতাওয়াসসিতা (Middle Level)

(ক) মাঝারি স্তরের কিতাব পাঠদান

(খ) ফিক্বহ, উসূল, হাদীস, নাহু-সারফ ইত্যাদি গভীর অধ্যয়ন

(গ) শিক্ষার্থীদের গবেষণার প্রস্তুতি ঘটানো।

সানাবিয়া (Secondary Level)

(ক) উচ্চস্তরের ইসলামী কিতাব পাঠ

(খ) সহীহ হাদীস, তাফসীর, আক্বীদাহ, উসূলুল ফিক্বহ, আরবী সাহিত্য পাঠদান

(গ) দাওয়াহ ও সমাজবিজ্ঞানভিত্তিক পাঠদান করানো।

আরবী ভাষা শিক্ষা (Arabic Language Program)

লক্ষ্য-উদ্দেশ্য: শিক্ষার্থীদের আরবী ভাষায় দক্ষ করে তোলা, যাতে তারা কুরআন ও সুন্নাহ সরাসরি বুঝতে পারে।

স্তরসমূহ:

বিশেষ কার্যক্রম:

(ক) আরবী বক্তৃতা প্রতিযোগিতা

(খ) আরবী রচনা ও গবেষণাপত্র রচনা

(গ) মদীনা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ইন্সটিটিউটের মানহাজে সাজানো কারিকুলাম।

আল-ইলম ইন্সটিটিউটের একাডেমিক প্রোগ্রাম-এ শিক্ষার্থীরা ধাপে ধাপে হিফয, প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত কিতাব, আরবী ভাষা এবং গবেষণার মাধ্যমে একজন পূর্ণাঙ্গ আলেম, দাঈ ও সমাজ সংস্কারক হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।