Founder's Message

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আল-ইলম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা হিসেবে আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আপনাদের। আল্লাহর রহমতে এবং কুরআন ও সুন্নাহর নৈতিক ও আধ্যাত্মিক নির্দেশনা, বিশুদ্ধ আক্বীদা ও সালাফী মানহাজের আলোকে আমরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি, যা জ্ঞান, চরিত্র এবং দ্বীনি ও আধুনিক দক্ষতার সমন্বয় নিশ্চিত করে।

আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন করানো নয়; বরং তাদেরকে বিশুদ্ধ আক্বীদা, সালাফী মানহাজ অনুযায়ী দ্বীনি শিক্ষা, নৈতিক চরিত্র এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সম্পূর্ণ মানবিক বিকাশে গড়ে তোলা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু নিজে সাফল্য অর্জন করবে না, বরং উম্মাহ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।

আল-ইলম ইন্সটিটিউটে আমরা শিক্ষাকে একটি সুস্থ, সমন্বিত এবং প্রগতিশীল অভিজ্ঞতা হিসেবে দেখি। আমাদের শিক্ষাক্রম, মেন্টরশীপ, হিফয প্রোগ্রাম, টেকনোলজি, STEM শিক্ষা এবং তারবিয়াহ ও আখলাক চর্চা শিক্ষার্থীদেরকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং নৈতিকভাবে স্থির মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আমাদের বিশ্বাস, প্রতিটি শিক্ষার্থী মহান আল্লাহর হিদায়াতের আলোতে ইলম, ঈমান এবং আমল সমন্বিতভাবে বিকশিত হলে, সে সমাজে সত্যিকারের পরিবর্তন এবং কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে। আল-ইলম ইন্সটিটিউটে আমরা সেই ভবিষ্যতের প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

মহান আল্লাহ আমাদের প্রচেষ্টা বরকত দান করুন এবং আমাদের শিক্ষার্থীদেরকে দ্বীনি ও দুনিয়াবীভাবে সফল করুন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

আল-ইলম ইন্সটিটিউট ফর রিসার্চ এন্ড ইসলামিক স্টাডিজ