আল-ইলম ইন্সটিটিউট একটি কুরআন-সুন্নাহ ভিত্তিক আদর্শ যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্য শিশুদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীনদার, চরিত্রবান এবং যুগ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। এই সিলেবাসটি সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে প্রণীত।

ভিশন (Vision)

ইলম, আদব ও আমলের সমন্বয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা আল্লাহভীরু, জ্ঞানপিপাসু এবং সমাজের জন্য কল্যাণকর হিসেবে গড়ে উঠবে।

মিশন (Mission)

শিক্ষার্থীদেরকে বিশুদ্ধ আক্বীদা ও দ্বীনি শিক্ষা প্রদান।

আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা।

আধুনিক মৌলিক জ্ঞান ও দক্ষতার সাথে দ্বীনী শিক্ষার সমন্বয়।

STEM, প্রযুক্তি ও উদ্ভাবনশীল শিক্ষার মাধ্যমে সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি।

একাডেমিক, আধ্যাত্মিক ও ব্যক্তিগত বিকাশে মেন্টরশীপ ও দিকনির্দেশনা প্রদান।

মুখস্থের পাশাপাশি বোঝাপড়াভিত্তিক ও বাস্তবমুখী শিক্ষা প্রদান।

শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল, নৈতিক ও সমাজোপযোগী ব্যক্তি হিসেবে গড়ে তোলা।

শিক্ষা দর্শন

কুরআন ও সুন্নাহভিত্তিক প্রাথমিক দ্বীনী শিক্ষা।

শিশুর বয়স ও মানসিকতা উপযোগী নৈতিকতা ও আদব গঠন।

বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের মাধ্যমে প্রাথমিক বুদ্ধিবৃত্তিক বিকাশ।

মুখস্থের পাশাপাশি বোঝাপড়াভিত্তিক শেখানো।

আনন্দময়, অংশগ্রহণমূলক ও কার্যভিত্তিক শিক্ষা।

শিক্ষক- কেন্দ্রিক নয়; শিক্ষার্থী- কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি।