প্রোগ্রাম অফ এক্সিলেন্স

আল-ইলম ইন্সটিটিউটে আমরা শিক্ষার্থীদের শিক্ষা, চরিত্র ও আধ্যাত্মিক বিকাশে উৎকর্ষ অর্জনের জন্য একটি বিশেষ প্রোগ্রাম পরিচালনা করি Program of Excellence. এটি শিক্ষার্থীদেরকে তাদের সর্বোচ্চ মেধা ও ক্ষমতা অন্বেষণ, নেতৃত্ব বিকাশ এবং দ্বীনি ও আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করে।

মূল লক্ষ্য

১. শিক্ষার্থীদের একাডেমিক ও দ্বীনি জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সমর্থন প্রদান।

২. নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা।

৩. শিক্ষার্থীদেরকে উচ্চ মানের চরিত্র ও আখলাক বিকাশে উদ্বুদ্ধ করা।

৪. উদ্ভাবনী ও সমন্বিত শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব প্রস্তুত করা।

মূল কার্যক্রম ও বৈশিষ্ট্য

১. একাডেমিক এক্সিলেন্স

হিফয, কিতাব, আরবী ভাষা ও আধুনিক শিক্ষার সমন্বিত চর্চা।

উন্নত পাঠ্যক্রম ও শিক্ষকের গাইডেন্স।

নিয়মিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও রিসার্চ প্রজেক্ট।

 

২. তথ্য ও প্রযুক্তি চর্চা

STEM শিক্ষার মাধ্যমে উদ্ভাবনী ও বৈজ্ঞানিক দক্ষতা বৃদ্ধি।

Robotics, AI, Coding, 3D Designing, Data Analytics ইত্যাদিতে হাত-কলমে অভিজ্ঞতা।

প্রযুক্তি ব্যবহার করে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি।

 

৩. লিডারশিপ ও মেন্টরশিপ

এক-অন-এক ও গ্রুপ মেন্টরিং সেশন।

নেতৃত্ব ও দলবদ্ধ কাজের দক্ষতা বৃদ্ধি।

সামাজিক ও আধ্যাত্মিক দায়িত্ববোধের বিকাশ।

 

৪. আধ্যাত্মিক ও নৈতিক উৎকর্ষ

কুরআন হিফয, তাজবীদ ও কিরাআতের মাধ্যমে দ্বীনি শিক্ষা।

তারবিয়াহ, আখলাক ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে চরিত্র উন্নয়ন।

কমিউনিটি সার্ভিস ও সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ।

 

৫. উদ্ভাবনী প্রকল্প ও প্রেজেন্টেশন

শিক্ষার্থীর সৃজনশীল চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই।

প্রজেক্ট ভিত্তিক শিক্ষণ পদ্ধতি এবং প্রতিবেদন/প্রেজেন্টেশন।

মাসিক ও বার্ষিক প্রদর্শনীর মাধ্যমে প্রতিভা প্রকাশের সুযোগ।

ফলাফল

শিক্ষার্থীরা একাডেমিক, দ্বীনি ও আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ বিকশিত ও আত্মনির্ভরশীল হয়ে ওঠে।

নেতৃত্ব, নৈতিকতা ও উদ্ভাবনশীলতার সমন্বয়ে ভবিষ্যতের প্রভাবশালী ব্যক্তি হিসেবে গড়ে ওঠে।

Program of Excellence-এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য প্রস্তুত হয়।