ইনোভেশন এন্ড টেকনোলজি

আল-ইলম ইন্সটিটিউটে আমরা শিক্ষার্থীদেরকে কেবল দ্বীনি ও আধুনিক ইলমে দক্ষ করি না, বরং তাদেরকে প্রযুক্তি ও উদ্ভাবনে সক্ষম ভবিষ্যৎ নেতারূপে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।

লক্ষ্য

শিক্ষার্থীদেরকে প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ করে তোলা। সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তাভাবনার ক্ষমতা বৃদ্ধি করা। আধুনিক যুগের চাহিদা অনুযায়ী ২১শ শতকের দক্ষতা অর্জন।

প্রধান কার্যক্রম

১. স্টেম (STEM) শিক্ষার সমন্বয়: বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), প্রকৌশল (Engineering), গণিত (Mathematics) সমন্বিত শিক্ষা। এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও বিশ্লেষণ ক্ষমতা উন্নয়ন।

 

২. ইনোভেশন ও টেকনোলজি ল্যাব: রোবটিকস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), কোডিং ও প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিকস, 3D ডিজাইনিং ও প্রিন্টিং, ড্রোন প্রযুক্তি এবং উদ্ভাবনী প্রকল্প ও প্র্যাকটিক্যাল কার্যক্রম রাখা।

 

৩. প্রজেক্ট ও প্রতিযোগিতা: শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে উদ্ভাবনী প্রকল্প তৈরিতে উৎসাহিত করা। আন্তর্জাতিক ও জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। প্রজেক্ট রিপোর্ট ও উপস্থাপনা দক্ষতা উন্নয়ন।

 

৪. সফট স্কিল ও প্রযুক্তিগত সচেতনতা: সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশ। ডিজিটাল নাগরিকত্ব ও অনলাইন নিরাপত্তা সচেতনতা।

যাতে করে আমাদের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিতে পারদর্শী ও উদ্ভাবনমুখী হয়ে ওঠে। বাস্তব সমস্যার সমাধানে সৃজনশীল ধারণা প্রয়োগ করতে সক্ষম হয়। দ্বীনি ও আধুনিক ইলমের সমন্বয়ে একটি সমৃদ্ধ, দক্ষ ও নেতৃস্থানীয় প্রজন্ম গড়ে ওঠে।