একাডেমিক প্রোগ্রাম
হিফয বিভাগ (Tahfiz Al-Qur’an Department)
হিফয বিভাগ (Tahfiz Al-Qur’an Department)
লক্ষ্য-উদ্দেশ্য: শিক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গভাবে আল-কুরআন হিফয করানো, সঠিক তাজবীদ ও তিলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর বাণী অন্তরে ধারণ করানো।
কার্যক্রম:
(ক) নূরানী কায়দা ও মৌলিক কুরআন শিক্ষা
(খ) পূর্ণাঙ্গ হিফয প্রোগ্রাম
(গ) নিয়মিত মুরাজা‘আ ও পূর্ণাঙ্গ শুনানী ব্যবস্থা
(ঘ) তাজবীদ, কিরাআত ও তাফসীরের প্রাথমিক শিক্ষা।
প্রাক-প্রাথমিক বিভাগ (Pre-Primary Section)
লক্ষ্য-উদ্দেশ্য: ছোট্ট শিক্ষার্থীদের প্রাথমিক দ্বীনি ভিত্তি গড়ে তোলা ও চরিত্র গঠনের সূচনা করা।
কার্যক্রম:
(ক) আল-কুরআনের মৌলিক পাঠ শেখানো
(খ) কালিমা, দুআ, ছোট ছোট সূরা শেখানো
(গ) ইসলামী আদব ও আখলাক শেখানো
(ঘ) আরবী, ইংরেজী ও বাংলা বর্ণমালা চর্চা করানো
(ঙ) সুস্থ সংস্কৃতির সাথে পরিচয় করানো, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের সাথে অভ্যস্ত করা।
কিতাব বিভাগ (Kitab Department)
১. ইবতেদায়ী (Primary Level):
(ক) আরবী কিতাবের ভিত্তি শিক্ষা
(খ) ফিক্বহ, আক্বীদাহ, হাদীস, তাফসীরের প্রাথমিক বইসমূহ পাঠদান
(গ) ভাষাগত দক্ষতার ভিত্তি গঠন করানো।
২. মুতাওয়াসসিতা (Middle Level):
(ক) মাঝারি স্তরের কিতাব পাঠদান
(খ) ফিক্বহ, উসূল, হাদীস, নাহু-সারফ ইত্যাদি গভীর অধ্যয়ন
(গ) শিক্ষার্থীদের গবেষণার প্রস্তুতি ঘটানো।
৩. সানাবিয়া (Secondary Level):
(ক) উচ্চস্তরের ইসলামী কিতাব পাঠ
(খ) সহীহ হাদীস, তাফসীর, আক্বীদাহ, উসূলুল ফিক্বহ, আরবী সাহিত্য পাঠদান
(গ) দাওয়াহ ও সমাজবিজ্ঞানভিত্তিক পাঠদান করানো।
৪. কুল্লিয়া (Faculty Level): এই স্তরে বিশেষায়িত শিক্ষা প্রদান করা শুরু হবে।
(ক) তাফসীর ও উলূমুল কুরআন
(খ) হাদীস ও উলূমুল হাদীস
(গ) ফিক্বহ ও উসূলুল ফিক্বহ
(ঘ) আক্বীদাহ ও মানহাজ
(ঙ) আরবী ভাষা ও সাহিত্য
(চ) গবেষণা প্রবন্ধ রচনা ও সেমিনারের সাথে পরিচয় করানো।
৫. উচ্চতর গবেষণা (Postgraduate & Research Level):
(ক) মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের গবেষণা
(খ) সমসাময়িক ইস্যুতে শারঈ দৃষ্টিকোণ থেকে গবেষণা
(গ) একাডেমিক জার্নাল, গবেষণাপত্র ও আন্তর্জাতিক সেমিনার প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা।
আরবী ভাষা শিক্ষা (Arabic Language Program
লক্ষ্য-উদ্দেশ্য: শিক্ষার্থীদের আরবী ভাষায় দক্ষ করে তোলা, যাতে তারা কুরআন ও সুন্নাহ সরাসরি বুঝতে পারে।
স্তরসমূহ:
প্রাথমিক আরবী (Grammar, Vocabulary, Conversation)
মধ্যম আরবী (Reading, Writing, Expression, Comprehension)
উচ্চতর আরবী (Academic Writing, Literature, Research)
বিশেষ কার্যক্রম:
(ক) আরবী বক্তৃতা প্রতিযোগিতা
(খ) আরবী রচনা ও গবেষণাপত্র রচনা
(গ) মদীনা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ইন্সটিটিউটের মানহাজে সাজানো কারিকুলাম।
আল-ইলম ইন্সটিটিউটের একাডেমিক প্রোগ্রাম-এ শিক্ষার্থীরা ধাপে ধাপে হিফয, প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত কিতাব, আরবী ভাষা এবং গবেষণার মাধ্যমে একজন পূর্ণাঙ্গ আলেম, দাঈ ও সমাজ সংস্কারক হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।